News update
  • PM urges every citizen to plant tree to ensure clean environment      |     
  • Indian Air Force AN-32 Transport Aircraft Crashes During Landing in Assam     |     
  • WHO Warns Global Blood Shortages Put Lives at Risk Report     |     
  • US Thrash Paraguay 4-1 in Dream World Cup Start     |     
  • FY27 Budget Reflects Public Aspirations: Khosru     |     

কুয়াকাটায় বাল্যবিবাহ রোধে ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

বিবিধ 2026-06-14, 12:50am

young-girls-in-kuakata-given-awareness-training-against-child-marriage-on-saturday-313c4ab2431cc6a83f6c67d577a144501781376635.jpg

Young girls in Kuakata given awareness training against child marriage on Saturday



পটুয়াখালী: 'বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় দরিদ্র পরিবারের স্কুলগামী কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ রোধ ও সচেতনতামূলক প্রশিক্ষণে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় এর উদ্যোগে বুধবার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত ১০০ জন কিশোরী অংশগ্রহণ করে।

বিআরডিবি পটুয়াখালীর উপপরিচালক মুহাম্মদ হাসানুল হক মোল্লার সভাপতিত্ব আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব স্বপন কুমার বসু। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব কুতুব উল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম। কর্মশালার সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মো. নেছার উদ্দিন।

এ সময় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। 

প্রশিক্ষণ শেষে যেসব কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের মাঝে প্রণোদনাসহ চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সামগ্রী এবং ১০০ জন কিশোরী সদস্যের মধ্যে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দিতে গাছের চারা বিতরণ করা হয়। - গোফরান পলাশ