News update
  • FY27 Budget Reflects Public Aspirations: Khosru     |     
  • 3 Red Cards Mar Mexico vs South Africa World Cup Opener     |     
  • Hwang In-beom inspires South Korea's 2-1 victory over Czech Republic     |     
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     

পূর্ব তিমুরে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2022-05-27, 1:01pm




শুক্রবার পূর্ব তিমুরের উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়। ভূমিকম্পে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সুনামি উপদেষ্টা গ্রুপ বলেছে, ভূমিকম্পটি ‘ভারত মহাসাগর অঞ্চলকে প্রভাবিত করে একটি সুনামি তৈরি করতে সক্ষম হতে পারে।’

ইউএসজিএস জানিয়েছে,  এই ভূমিকম্প পূর্ব তিমুর এবং ইন্টোনেশিয়ার মধ্যে বিভক্ত দ্বীপের পূর্ব প্রান্ত থেকে ৫১.৪ কিলোমিটার (৩২ মাইল) গভীরতায় আঘাত হানে।

ইন্ডিয়ান ওশান সুনামি ওয়ার্নিং অ্যান্ড মিটিগেশন সিস্টেম (আইওটিডব্লিউএমএস) এই অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। তথ্য সূত্র বাসস।