News update
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

নতুন এসএলআর ক্যামেরার উন্নয়ন বন্ধ করে দিচ্ছে নাইকন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2022-07-14, 7:41am




ক্যামেরা জগতের বড় ধরনের কোম্পানি নাইকন জানিয়েছে যে, তারা আর নতুন একক-লেন্সের রিফ্লেক্স মডেল বা এসএলআর ক্যামেরার উন্নয়ন করবে না। তারা জানাচ্ছে, স্মার্টফোন এবং আয়না বিহীন ক্যামেরা উভয়ের জনপ্রিয়তার কারণে তারা এটা করছে।

সূক্ষ্মাতিসূক্ষ্ম যন্ত্রপাতি প্রস্তুতকারক জাপানি কোম্পানিটি জানাচ্ছে, এসএলআর’এর উন্নয়ন আবার শুরু করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

নিকোন এই প্রযুক্তি ব্যবহার করা ক্যামেরার বিক্রি শুরু করেছিল ১৯৫৯ সালে। প্রতিদ্বন্দ্বী ক্যানোনের সাথে নিকোনও বৈশ্বিক এসএলআর বাজারের বড় অংশ জয় করে নেয়।

তবে, কোম্পানিটি জানাচ্ছে, অগ্রসর চিত্র-ধারণ সক্ষমতা থাকা স্মার্টফোনের আবির্ভাবের পর থেকে সব ধরনের ক্যামেরার বিক্রি কমে গেছে।

এসএলআর ক্যামেরার বিক্রি ছিমছাম, হালকা ওজনের আয়না বিহীন ক্যামেরার চাহিদা বৃদ্ধির কারণেও আরও সংকুচিত হয়ে পড়ে।

এই সমন্বিত চাপের কারণে নিকোনকে প্রায় ৬০ বছর পর এধরনের ক্যামেরার উন্নয়ন কাজ বন্ধ করে দিতে হচ্ছে। তবে, কোম্পানিটি জানাচ্ছে, তারা তাদের এখনকার এসএলআর মডেলের নির্মাণ এবং বিক্রি অব্যাহত রাখবে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।