News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-04-10, 12:37am

rgesrwerwer-5555f5bafed0ae911d491cecb993666d1775759849.jpg




দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোবাইল অ্যাপ ডেভেলপার, তরুণ উদ্ভাবক ও খাতসংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘বিডি অ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৬’। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রযুক্তি ও ডিজিটাল ইকোসিস্টেমে অবদান রাখায় প্রতিভাবান তরুণ এবং একটি উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়। সেই সঙ্গে সম্ভাবনাময় ডেভেলপারদের প্রশিক্ষণের জন্য দুই মাসব্যাপী একটি বুটক্যাম্পেরও উদ্বোধন করা হয়।

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ডের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছেন খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম। একটি সক্রিয় ক্যাম্পাস কমিউনিটি গড়ে তোলা ও শিক্ষার্থীদের ডিজিটাল উদ্ভাবনকে উৎসাহিত করতে ভূমিকা রাখায় এই পুরস্কার পেয়েছেন তিনি।

প্রযুক্তিতে নারীদের এগিয়ে নিতে কাজ করার জন্য ‘শি স্কোয়াড চ্যাম্পিয়ন’ হয়েছেন ফারাহ সায়েদ আব্দুল বারী। এছাড়া বরিশালের মুহাম্মদ তাওসিফ হোসেন ‘ইমার্জিং ইন্ডিভিজুয়াল ডেভেলপার ২০২৫’ হিসেবে পুরস্কার পেয়েছেন। চট্টগ্রামের আবু বকর সিদ্দিকির তৈরি ‘বিয়ে বন্ধু’ অ্যাপ ‘ইমার্জিং অ্যাপ অব ২০২৫’ হিসেবে নির্বাচিত হয়েছে।

অনুষ্ঠানে ভবিষ্যৎ অ্যাপ ডেভেলপার গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুটক্যাম্প (এনএডিবি) উদ্বোধন করা হয়। রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং মোহাম্মদ শওকত কাদের চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করেন। 

দুই মাসব্যাপী এই বুটক্যাম্পের মাধ্যমে তরুণ ডেভেলপারদের কারিগরি ও ব্যবসায়িক প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং হাতে-কলমে শেখার সুযোগ দেওয়া হবে। বুটক্যাম্পের একটি ওয়েবসাইট (www.bdapps-nadb.com) চালু করা হয়েছে, যেখান থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন মোবাইল অ্যাপ নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহীরা।

অনুষ্ঠানে ‘ইউথ-লেড ইনোভেশন: ড্রাইভিং বাংলাদেশস ডিজিটাল ফিউচার’ শীর্ষক একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে বক্তারা তরুণদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। 

আলোচনায় অংশ নেন ওস্তাদ-এর সিওও সৌরভ বড়ুয়া, রবি আজিয়াটা পিএলসির পরিচালক মানিক লাল দাস, আইসিটি অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান এবং মিয়াকির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তানিম ইসলাম। সঞ্চালনা করেন মিয়াকির হেড অব ম্যানেজড সার্ভিসেস মো. আলতামিস নাবিল। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক, ম্যানেজার ফাতেমা নাশরাহ এবং সিনিয়র অ্যাসোসিয়েট খান মাহমুদা মালিহা প্রমুখ।