News update
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

বিমান পেল নতুন এমডি

বানিজ্য 2022-07-13, 9:09pm




সরকারের অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বিমানের সদ্য বিদায়ী এমডি আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবদুল ওয়াহাব ভূঞাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা সেবা বিভাগের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য সূত্র বাসস।