News update
  • U.S. Special Envoy Sergio Gor Concludes BD visit: Resolve for stronger ties     |     
  • Civilian death toll climbs in Gaza, Lebanon and West Bank     |     
  • US Envoy Sergio Gor Meets PM Tarique Rahman in Dhaka     |     
  • Fifa Scraps World Cup Investment Plan After Member Backlash     |     
  • Dhaka Air Quality Remains Moderate, Ranks 18th Globally     |     

ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-06-05, 12:54am

6293de0095786fe145cc6c41f7a352cc2acc6c089aa759b9-898460fe734ac50052c6e672449c2f651780599249.jpg




তিন দিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিমানবন্দরে স্বাগতম জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ঘনিষ্ঠ হাকান ফিদান ঢাকা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সরকারি নীতি নির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে তার।

তুরস্কে এক দশক ধরে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন হাকান ফিদান। আঞ্চলিক সফরের অংশ হিসেবে তিনি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ আসেন।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।