
AC Land of Kalapara Yaseen Sadeq gets Life Solidarity honour from the Animal Lovers of Patuakhali, Kalapara Branch on Tuesday.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মালিকানাবিহীন কুকুর, বিড়াল ও বন্যপ্রানী অপরাধ দমন ও সংরক্ষনের জন্য অনন্য অবদান রাখায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেককে "প্রান সংহতি" সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এ সম্মাননা প্রদান করেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
এসময় সম্মাননা হিসেবে তাকে একটি ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেস ইয়াসীন সাদেক। সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মনজির, সদস্য মাসুদ হাসান ও কাউছারসহ আরো অনেকে।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ মুন্সী বলেন, ইয়াসীন সাদেক কলাপড়ায় যোগদান করার পর থেকেই তিঁনি বন্যপ্রাণীদের প্রতি অনেক সহানুভূতি দেখিয়েছেন। আমাদের বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধারের কাজে তিনি সব সময় আমাদের সহযোগিতা করেছেন। তার কৃতিত্ব আমাদের আজীবন স্মরণীয় হয়ে থাকবে। - গোফরান পলাশ