News update
  • Trump says US holding ‘very positive discussions’ with Iran over war     |     
  • Dhaka ranks 4th among the world’s most polluted cities Monday     |     
  • Cabinet approves tax relief for brand new electric vehicle imports     |     
  • Energy prices surge to highest in 4 years as conflict spreads     |     
  • 16 DIGs Among 17 Police Officials Sent on Retirement     |     

চ্যাম্পিয়ন্স লিগে ফের মুখোমুখি রিয়াল-ম্যানসিটি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-02-28, 10:34am

thumb_fo_ucl-b48cb41e787748a61a45320058fb013c1772253280.jpg




গত কয়েক বছরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন মাত্রা পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই। আরও একবার টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে দল দুটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে লড়তে দেখা যাবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে।

ফ্রান্সের নিয়নে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। রিয়াল-ম্যানসিটি ম্যাচের মতো আরেকটি জমজমাট ম্যাচ দেখতে চলেছে ফুটবল ভক্তরা। গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা ফরাসি জায়ান্ট পিএসজি ও ইংলিশ ক্লাব চেলসি পরস্পর মোকাবিলা করবে।

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে বার্সেলোনা খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।  বায়ার লেভারকুজেনের বিপক্ষে খেলবে আর্সেনাল। অ্যাথলেটিকো মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টটেনহাম হটস্পার। বায়ার্ন মিউনিখকে পরীক্ষায় ফেলতে তৈরি আছে আটালান্টা।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ হবে আগামী ১০ ও ১১ মার্চ। দ্বিতীয় লেগের খেলা হবে ১৭ ও ১৮ মার্চ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র

রিয়াল মাদ্রিদ (স্পেন) - ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)।

বোডো/গ্লিমট (নরওয়ে) - স্পোর্টিং (পর্তুগাল)।

প্যারিস সেন্ট জার্মেই (ফ্রান্স) - চেলসি (ইংল্যান্ড)।

নিউক্যাসল ইউনাইটেড (ইংলিশ) - বার্সেলোনা (স্পেন)।

গালাতাসারে (তুরস্ক) - লিভারপুল (ইংল্যান্ড)।

অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন) - টটেনহ্যাম হটস্পার (ইংল্যান্ড)।

আটালান্টা (ইতালি) - বায়ার্ন  মিউনিখ (জার্মানি)।

বায়ার লেভারকুজেন (জার্মান) - আর্সেনাল (ইংল্যান্ড)।