News update
  • 42-Year Rainfall Record Broken as Chattogram Floods     |     
  • Flash Flood Risk Rises as Rivers Swell: FFWC     |     
  • Switzerland Beat Colombia to Reach World Cup Last Eight     |     
  • Argentina beat Egypt 3-2 to reach World Cup quarter-finals     |     
  • Bangladesh Leads South Asia in FDI Growth: UNCTAD     |     

কেন ‘এক্স সাইন’ দেখালেন মিসরের কোচ?

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-08, 6:57pm

img_20260708_185530-a3d23b2bd80a2d81f9c806a846aa45921783515429.jpg

মিসর কোচ হোসাম হাসানের ‘এক্স’ সাইনে তৈরি হয় নতুন বিতর্ক। ছবি : এএফপি



এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে রোমাঞ্চকর ও নাটকীয় ম্যাচগুলোর একটি উপহার দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আটলান্টায় মঙ্গলবার (৭ জুলাই) মিসরের বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল মেসির দল। তবে ম্যাচের শেষ বাঁশির পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান, রেফারিকে উদ্দেশ্য করে করা ‘এক্স’ অঙ্গভঙ্গি তৈরি করেছে কৌতূহল।

বিতর্কিত ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে শেষ বাঁশি বাজার ঠিক আগে। রেফারির কয়েকটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মিসরের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রধান কোচ হোসাম হাসানকে দুই হাত দিয়ে ‘এক্স’ দেখান, যা মাঠে উপস্থিত সবাইকে বিস্মিত করে।

পরিস্থিতি সামাল দিতে তার ভাই ও দলের কোচিং স্টাফের সদস্য ইব্রাহিম হাসান এগিয়ে এসে হাত নিচে নামিয়ে দেন। এ সময় মিশরের অতিরিক্ত খেলোয়াড়রাও কোচকে শান্ত করার চেষ্টা করেন। ঘটনার জেরে রেফারি হোসাম হাসান এবং সহকারী কোচ আল-সাগিরকে হলুদ কার্ড দেখান।

ফুটবলে ‘এক্স’ অঙ্গভঙ্গির ব্যবহার নিয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতেও এই সংকেত ব্যবহার করা হয়। তবে হোসাম হাসান ঠিক কী উদ্দেশ্যে এটি করেছিলেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ লুকাননি হোসাম হাসান। তিনি বলেন,  ‘খেলাধুলায় বা ফুটবলে কেন কোনো ইনসাফ থাকবে না? আমি এখানে সুন্দর সুন্দর কথা বলতে আসিনি। আজ আমাদের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে। আমরা অবিচারের শিকার হয়েছি।’