News update
  • Voting in presidential election Thursday     |     
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     
  • Indigenous Peoples Call for Meaningful Influence in Climate Discussions — Nia Tero     |     
  • Demand for an hour-long a weekly BTV program titled “Farmer’s Thoughts”     |     
  • ECNEC Approves 10 Projects Worth Tk 9,333 Crore     |     

মেসি-রোনালদোর কীর্তিতে রেকর্ডের বন্যা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-28, 7:51pm

img_20260628_194838-0815f78f2cdfd924ccffd6ec65dd817e1782654717.jpg




দেখতে দেখতে শেষ হয়ে গেল এবারের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব। ইতিহাসে প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়েছে একের পর এক রেকর্ড। ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে দলীয় পারফরম্যান্সে নজর কেড়েছে আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন ও মেক্সিকো।

গ্রুপ পর্ব শেষে প্রকাশিত ফিফার পরিসংখ্যানে উঠে এসেছে উল্লেখযোগ্য কিছু রেকর্ড।

টানা ৭ ম্যাচে গোল মেসির

জর্ডানের বিপক্ষে ফ্রি-কিকে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে যৌথভাবে রেকর্ডটি ধরে রেখেছিলেন ফ্রান্সের জ্যাঁ ফঁতেন ও ব্রাজিলের জার্জিনিয়ো। একই সঙ্গে বিশ্বকাপে মেসির মোট গোল দাঁড়িয়েছে ১৯, যা নতুন সর্বোচ্চ।

গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

গ্রুপ পর্ব শেষে ছয় গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন মেসি। চারটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ড।

রোনালদোর অনন্য কীর্তি

উজবেকিস্তানের বিপক্ষে গোল করে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সে গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বয়স্কতম গোলদাতাও হয়েছেন। একই সঙ্গে দেশের হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ও সর্বজ্যেষ্ঠ গোলদাতার রেকর্ডও ধরে রেখেছেন তিনি।

৯২ বছরের অপেক্ষার অবসান

১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেকের পর অবশেষে প্রথম জয়ের দেখা পেল মিসর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ৯২ বছরের অপেক্ষা ঘুচিয়েছে আফ্রিকার দেশটি।

সবচেয়ে বয়স্ক কোচ ডিক অ্যাডভোকাট

৭৮ বছর ২৭১ দিন বয়সে কুরাসাওয়ের কোচ হিসেবে মাঠে নেমে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়েছেন ডাচ কোচ ডিক অ্যাডভোকাট।

৩২ মিনিটে হ্যাটট্রিক দেম্বেলের

নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রথম ৩২ মিনিটেই হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন ফ্রান্সের উসমান দেম্বেলে।

১৭ বছরেই বিশ্বকাপ অভিষেক

১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপ খেলে ইতিহাসের ষষ্ঠ কনিষ্ঠ ফুটবলার হয়েছেন মেক্সিকোর গিলবার্তো মোরা।

১৬টি সেভ করে ইতিহাস এলোই রুমের

ইকুয়েডরের বিপক্ষে এক ম্যাচে ১৬টি সেভ করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ সেভের রেকর্ড স্পর্শ করেছেন কুরাসাওয়ের গোলরক্ষক এলোই রুম।

পূর্ণ ৯ পয়েন্টে তিন দল

গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে উঠেছে মাত্র তিন দল- আর্জেন্টিনা, ফ্রান্স ও মেক্সিকো।

সবচেয়ে বড় জয় জার্মানির

কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে জার্মানি। এছাড়া কানাডা কাতারকে ৬-০, পর্তুগাল উজবেকিস্তানকে ৫-০ এবং সেনেগাল ইরাককে ৫-০ গোলে হারিয়েছে।

অ্যাসিস্টে শীর্ষে তিনজন

গ্রুপ পর্বে তিনটি করে অ্যাসিস্ট করেছেন ব্রাজিলের ব্রুনো গিমারায়েস, সুইডেনের আলেক্সান্ডার ইসাক ও ফ্রান্সের মাইকেল ওলিস।

গোল না খেয়ে নকআউটে দুই দল

একটিও গোল না হজম করে নকআউট পর্বে উঠেছে মাত্র দুটি দল— মেক্সিকো ও স্পেন। স্পেনের গোলরক্ষক উনাই সিমন টানা ৪৩০ মিনিট গোল না খেয়ে নতুন ব্যক্তিগত কীর্তি গড়েছেন।প পর্ব শেষ হলেও রেকর্ডের এই মিছিল যে এখানেই থেমে থাকবে না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের প্রত্যাশা। নকআউট পর্বে আরও নতুন ইতিহাসের অপেক্ষায় বিশ্বকাপ।