News update
  • Govt Orders Shops, Markets to Close by 8pm     |     
  • US Deal to Supply 117 LNG Cargoes Over 12 Years     |     
  • Health impact of development plans should also be assessed: Shaikh Faridul      |     
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     
  • India Invites PM Tarique Rahman for Two Separate Visits     |     

মেসিকে ছোঁয়ার পর নতুন রেকর্ড গড়লেন রোনালদো

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-18, 1:00am

ertertwtwr-a2c88dd8138af4941057495b9bab3ff01781722851.jpg




২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। আর এই ম্যাচ খেলতে নেমে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

কানাডার সাবেক অধিনায়ক আতিবা হাচিনসনের রেকর্ড ভেঙ্গে এই কীর্তি ভেঙেছেন তিনি। ২০২২ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩৯ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নেমেছিলেন। ৪১ বছর বয়সী রোনালদো তাকে পেছনে ফেলেছেন।

এছাড়া ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে লিওনেল মেসিকে ছুঁয়েছেন তিনি। একই দিন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় আসর খেলার কীর্তি গড়েন আর্জেন্টিনা তারকা। পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়েন মেসি। 

ছয়টি ভিন্ন আসরে গোল করে তাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রোনালদোর। বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের আক্রমণের নেতৃত্বে থাকছেন রোনালদো। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ঘিরেই শুরুর একাদশ সাজিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ।