News update
  • GK irrigation pump station being redesigned as Ganges water levels fall     |     
  • PM to visit India when atmosphere turns conducive: Humaiun Kobir     |     
  • PM set to embark on maiden overseas tour with Malaysia visit Sunday     |     
  • Food grain stocks in country exceed 20.6 lakh tons     |     
  • Dhaka, Beijing Likely to Sign 15–17 Agreements     |     

পাচারের শিকার ৩ বাংলাদেশি মালয়েশিয়ায় উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-01-24, 5:05pm

qeweqe-5796efc0e753fa9eb12d6ac82a2ebc681737716731.jpg




মানব পাচারের শিকার তিন বাংলাদেশিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পেতালিং জেলার একটি কারখানা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির বুকিত আমানের ডি৩ বিভাগের প্রধান সহকারী পরিচালক, সিনিয়র সহকারী কমিশনার সফিয়ান সান্টং।

বিবৃতিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পেতালিং জায়া জেলা পুলিশ সদর দফতর, সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ এবং পেতালিং জায়া সিটি কাউন্সিলের যৌথ অভিযানে মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধ আইনে কারখানা থেকে মানব পাচারের শিকার তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

একইসঙ্গে অভিবাসন-বিষয়ক অপরাধে ২৯ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কারখানার মালিক ও পরিচালক পরিচয়কারী একজন বাংলাদেশি এবং একজন ভারতীয় পুরুষকেও গ্রেপ্তার করা হয়েছে। যাদের বয়স ৪০ এবং ৪৮। তারাই বিদেশি কর্মীদের ওপর দমন-পীড়নের মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ পাওয়া গেছে।

এদের মধ্যে বাংলাদেশ ও ভারত ছাড়াও পাকিস্তান এবং মিয়ানমারের নাগরিক রয়েছেন। আরটিভি