News update
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     
  • Over 1.6 Million Pilgrims Gather at Sacred Arafat     |     
  • Mayoral candidates' Eid greetings to Kalapara residents on social media      |     
  • Dhaka moves for new $4-4.5 bn IMF programs, drops current one     |     

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের মামলায় পটুয়াখালীতে বিএনপি নেতা গ্রেফতার

পুলিশ 2023-01-08, 9:27pm

monirul-islam-sujan-bepari-a-bnp-leader-of-kalapara-held-on-charge-of-breaking-pms-photo-7d6b2d16ca15302943c6733c6076b1261673191651.jpg

Monirul Islam Sujan Bepari a BNP leader of Kalapara held on charge of breaking PM's photo



পটুয়াখালী: পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে  মনিরুল ইসলাম সুজন বেপারী (৪৭) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুজন পটুয়াখালী পৌর এলাকার ০৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রোববার রাতে শহরের পিডিএস মাঠ সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। 

এর আগে গত ৩ জানুয়ারী পৌর এলাকার ৭-৮-৯ ওয়ার্ড এর সংরক্ষিত কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা নাজিরা ইসলাম রিয়া এ ঘটনায় সদর থানায় মৃত বজলুল হক ফকু বেপারীর ছেলে সুজনের নামে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, নতুন বছরের প্রথমদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে শুভেচ্ছা সংক্রান্ত বেশ কিছু  ব্যানার স্থাপন করেন কাউন্সিলর নাজিরা ইসলাম রিয়া। পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের শশ্মানের সামনে স্থাপনকৃত ব্যানার ভাংচুর ও কুপিয়ে বিনষ্ট করে গ্রেফতারকৃত মনিরুল ইসলাম সুজন। পরে এঘটনায় ৩ জানুয়ারী লিখিত ভাবে থানায় অভিযোগ করে নাজিরা ইসলাম রিয়া। এছাড়াও সুজনের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় নাসির তালুকদার নামে আরও এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন বাদী।  অভিযোগ রয়েছে আটককৃত সুজন র্দীঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। 

পটুয়াখালী সদর থানার পুলিশ উপ-পরিদর্শক হিরন মোল্লা বলেন, বেশ কয়েকটি অভিযোগে সুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। - গোফরান পলাশ