News update
  • Voting in presidential election Thursday     |     
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     
  • Indigenous Peoples Call for Meaningful Influence in Climate Discussions — Nia Tero     |     
  • Demand for an hour-long a weekly BTV program titled “Farmer’s Thoughts”     |     
  • ECNEC Approves 10 Projects Worth Tk 9,333 Crore     |     

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া: ডিএমপি

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2026-06-28, 7:31pm

img_20260628_192942-c95fa56f46c5b05888ab2bad1fce7b081782653506.jpg




তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৮ জুন) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন.

তিনি বলেন, জনমনে ভয় ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ডিএমপি এলাকার মধ্যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে বিকেলে এক ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনও একই কথা বলেছেন। 

তিনি বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে সাতজন নিখোঁজ হওয়ার দাবি ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

জনগণকে এ ধরনের বিভান্তিকর সংবাদে বিশ্বাস না করা অনুরোধ জানিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, রাজনৈতিক রঙ জড়িয়ে কতিপয় স্বার্থন্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তবে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

শামীমা পারভীন বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে ৭ জন নিখোঁজের কোনো ঘটনা জানে না পুলিশ। সুমন ও রনি নামে দুইজনের মরদেহের সঙ্গে আওয়ামী লীগের মিছিল থেকে নিখোঁজের ঘটনা এক নয়। সুমন ও রনির মৃত্যু অন্যভাবে হয়েছে। 

এর আগে শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর জানায়, তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।