News update
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

সিলেবাসে রাখলেই হবে না বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা রাখতে হবে

পরীক্ষা 2022-07-13, 9:06pm

Pir Shaheb, Charmonai



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এ স্লোগানটি পুরোপুরি সঠিক নয় বরং সু শিক্ষা তথা নৈতিক শিক্ষাই জাতির মেরুদণ্ড। তিনি বলেন, নৈতিক শিক্ষার অভাবে উচ্চ শিক্ষিত হয়েও অনেকেই আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। একারণে দেশ দুর্নীতে বার বার চাম্পিয়ন হয়। তিনি জোর দিয়ে বলেন, নৈতিক শিক্ষা তথা ইসলামি শিক্ষার মাধ্যমেই আদর্শ মানুষ এবং জাতি গড়া সম্ভব। এজন্য শিক্ষার সর্বস্তরে নৈতিক শিক্ষা তথা ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

আজ বুধবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ইসলাম ও ইসলামী শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসএসসি পরীক্ষা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার চক্রান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে। শুধু সিলেবাসে থাকলেই হবে না, বরং পাবলিক পরীক্ষায়ও ইসলামী শিক্ষা পরীক্ষা হতে হবে। ইসলামী শিক্ষা সিলেবাসে রাখলেও সরকার বোর্ড পরীক্ষায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি বাদ দিয়ে গুরুত্বহীন করে দিয়েছে।

তিনি বলেন, ইসলাম বিদ্বেষী চক্র বাংলাদেশের শিক্ষাব্যবস্থা থেকে ধর্ম শিক্ষা মাইনাস করার ষড়যন্ত্র করছে। সুকৌশলে সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি অবলম্বনে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। তিনি বলেন, মুসলিম অধ্যুষিত এদেশে ধর্মীয় শিক্ষা তথা ইসলামি শিক্ষা বাদ দেওয়ার নীতি থেকে ফিরে আসতে হবে।

তিনি বলেন, বোর্ড পরীক্ষা ইসলামী শিক্ষাসহ সকল ধর্মীয় শিক্ষা বিষয় বহাল করতে হবে। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কারিগরিসহ সকল শ্রেণি ও শাখায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা-সিলেবাস থেকে প্রত্যাখাত বিবর্তনবাদসহ ধর্মবিরোধী সকল পাঠ অপসারণ করতে হবে।