News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত

ঝিনাইদহ প্রতিনিধি নির্বাচন 2022-06-13, 8:02am

ঝিনাইদহ পৌরসভা। ছবি: গ্রীণওয়াচ।



আইনগত জটিলতা নিরসনের জন্য ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।


রোববার (১২ জুন) ইসির নির্বাচন পরিচালনা-২ এর অধি শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্বাচনের স্থগিত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।


ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আঃ ছালেক জানান, গত ২ জুন নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।


এ বিষয়ে প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করলে ৮ জুন বাতিলের প্রজ্ঞাপন ১ মাসের জন্য স্থগিত করা হয়। যে কারণে নির্বাচনে সকল প্রকার আইনগত জটিলতা নিরসনের জন্য নির্বাচনটি আপাতত স্থগিত করেছে ইসি। তবে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে সদর উপজেলার পাগলা কানাই ও সুরাট ইউনিয়নের ভোটগ্রহণ।