News update
  • Rules on online export to global marketplaces eased     |     
  • PM reviews progress of measures to ease Dhaka traffic congestion     |     
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     
  • Trump announces Iran deal, ends Hormuz blockade     |     
  • BAB welcomes reform-driven Budget FY2026–27; pledges full support     |     

খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিলো সরকার

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2026-02-21, 5:40pm

img_20260221_173800-8fd1b0dbc80c0f710388c76826b1bc7a1771674000.jpg




ঈদের আগেই সরকার খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেয়া শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।


 

মাহদী আমিন বলেন, নির্বাচনী আগে দেয়া সব প্রতিশ্রুতির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা ঈদের আগে দেয়া শুরু করবে সরকার।

প্রথম বারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী অফিস করেছেন জানিয়ে মাহদী আমিন বলেন, আজ মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব কার্যক্রম শুরু করবে সরকার।

‘জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার গঠনে খুব দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে সরকার। ঈদের আগে বেশ কিছু জায়গায় এ সংক্রান্ত কাজ শুরু হবে’, যোগ করেন তিনি।