News update
  • Rules on online export to global marketplaces eased     |     
  • PM reviews progress of measures to ease Dhaka traffic congestion     |     
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     
  • Trump announces Iran deal, ends Hormuz blockade     |     
  • BAB welcomes reform-driven Budget FY2026–27; pledges full support     |     

সুইডেনের নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ছাড়ার নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-02-21, 5:48pm

653c3b12fb0774a0ee410e25944e441b200deb392519f47f-257aa88cde68a4d7bf8457aefc43874e1771674489.jpg




যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন। ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি ‘অত্যন্ত অনিশ্চিত’ উল্লেখ করে নিজেরে নাগরিকদের এই জরুরি সতর্কবার্তা দেন দেশটির পরররাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে স্টেনারগার্ড বলেন, ‘ইরান ও অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এ অবস্থায় ইরান সফর এড়িয়ে যাওয়া উচিত এবং দেশটিতে থাকা সুইডিশ নাগরিকদের দ্রুত চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, এখনও আকাশপথ ও স্থল সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করা সম্ভব। সুযোগ থাকা অবস্থাতেই সুইডিশদের দেশটি ছেড়ে যাওয়া উচিত, অপেক্ষা করা ঠিক হবে না। যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন, তারা ব্যক্তিগত উদ্যোগে থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান থেকে সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না।

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে। তা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প।