News update
  • Trump says no longer sending Witkoff and Kushner to Pak for Iran talks     |     
  • Iran FM Leaves Pakistan Before US Delegation Arrives     |     
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     
  • Commercial flights resume at Tehran airport after two months     |     
  • 11 more children die of measles, similar symptoms in 24 hrs: DGHS     |     

সৌদি পৌঁছেছেন এক লাখ ৭,১০২ জন হজযাত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2023-06-21, 11:58am

image-228504-1687314157-8f63a874f8ef7120e2a29d4d1717f1671687327080.jpg




চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন এক লাখ ৭,১০২ জন হজযাত্রী। হজে গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।

মঙ্গলবার (২০ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।

সরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন ৯,৭৯৮ হজযাত্রী ও বেসরকারিভাবে গেছেন ৯৭ হাজার ৩০৪ জন।

হজ বুলেটিনে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনার (বিজি -৩৩১৩) ফ্লাইটের হজযাত্রীরা আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় সন্ধ্যায় জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

গতকাল সন্ধ্যায় হজ প্রশাসনিক দল বাংলাদেশি হজযাত্রীদের তাবুসমূহ সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য মিনা পরিদর্শন করেন।

আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। তথ্য সূত্র আরটিভি নিউজ।