News update
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     
  • Trump welcomes Xi in Washington as US-China trade truce extended     |     
  • Prevention at heart of govt’s healthcare reform: PM     |     
  • Death toll rises to 11 following typhoon-induced downpours in Japan     |     

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2023-03-17, 8:58am

resize-350x230x0x0-image-216154-1678976816-74d169cef7178a5e741c155c1c837b6d1679021926.jpg




হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থ দফায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হলো।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিন হজযাত্রী নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় বাড়ানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৪৫৫ জন নিবন্ধন করছেন। বাংলাদেশের কোটা পূরণ হতে আরও ১৬ হাজার ৭৪৩ জনকে নিবন্ধন করতে হবে।

চলতি বছরে সরকারিভাবে প্রত্যেকের জন্য হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা, যা গত বছরের সর্বনিম্ন খরচের তুলনায় প্রায় দুই লাখ টাকা বেশি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।