News update
  • SC upholds Ex-Chief Justice Khairul Haque’s bail in 5 cases     |     
  • Rosatom DG Alexey Likhachev meets PM Tariqur Rahman     |     
  • White House says Iran’s new proposal to end war ‘being discussed’     |     
  • Face falsehood with truth, roundtable on false narratives told     |     

চট্টগ্রামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-04-28, 11:32am

cttttgraam-645189a7158530b657fd02ab602692f61777354337.jpg




চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই বৌদ্ধ ভান্তেসহ তিনজন নিহত হয়েছেন।  মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। দ্রুতগতির গাড়িটি সড়ক ছেড়ে পাশের গভীর খাদে ছিটকে পড়ে। এতে গাড়িতে থাকা আরোহীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন বৌদ্ধ ধর্মাবলম্বী ভিক্ষু (ভান্তে)। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

লোহাগাড়া থানার ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।