News update
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     

চাঁদপুরে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের পরীক্ষামূলক কূপ খনন

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2025-05-03, 7:35am

chandpur-b8e0df8ae77dbf4a0690ee8b6674d6f91746236151.jpg




চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গ্যাস অনুসন্ধানের জন্য পরীক্ষামূলক কূপ খনন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। 

উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে বাপেক্সের একটি কারিগরি দল ভূ-তাত্ত্বিক পরীক্ষা-নিরীক্ষা চালাতে কূপ খনন করে।

স্থানীয়রা জানায়, বাপেক্সের লোকজন গত তিন দিন ধরে এলাকায় অবস্থান করে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছেন। আজ সকালেও তারা প্রায় তিন থেকে চার ঘণ্টা ধরে কাজ করেন।

স্থানীয় মজিবুর রহমান বলেন, তারা মাটির নিচে পাইপ বসিয়েছে। পলিথিনে করে কিছু মাটির নমুনা নিয়ে গেছে। বাপেক্সের লোকজন জানিয়েছে, ১০ দিন পর তারা আবারও পরীক্ষা করতে আসবেন।

বাপেক্সের বিআরএম প্রকল্প ব্লক-৯ এর প্রকল্প ব্যবস্থাপক মো. ইলিয়াস জানান, এখানে আপাতত যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। মূল অনুসন্ধান কাজ জুন মাস থেকে শুরু হবে। এই অনুসন্ধানের শুরু লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ও মতলব উত্তরে পূর্ণাঙ্গ কাজ শুরু হতে জুলাই-আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে।

মো. ইলিয়াস আরও জানান, এখানও গ্যাসের মজুত পাওয়া যায়নি। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে বিশেষজ্ঞরা বলতে পারবেন কোথায় গ্যাস বা তেলের সম্ভাব্য খনি রয়েছে। এনটিভি।