News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী 'সুইডেন আসলাম'

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-11-23, 11:32am

iiii-6b03be14ba843-7ad3a751eb9616060ca8cb17654e7bc01795411940.jpg




রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২২ নভেম্বর), দিবাগত রাতে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে সুইডেন আসলাম। সেসময়, তাকে গ্রেফতার করা হয়। 

সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এসময় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে, জিজ্ঞাসাবাদের জন্য সুইডেন আসলামকে ডিবিতে নেয়া হয়েছে। 

তার বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। ২৭ বছর কারাভোগের পর, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর, কারাগার থেকে জামিনে বের হয়েছেন পুরষ্কারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম 'সুইডেন আসলাম'।