News update
  • Tarique Warns of Fresh Conspiracies, Vows to Defend Sovereignty     |     
  • National Revolution and Solidarity Day Today     |     
  • Tarique Rahman Pays Tribute at Zia, Khaleda’s Graves     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • US Launches Fresh Strikes on Iran Amid Peace Efforts     |     

কলাপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খবর 2026-11-07, 7:08pm

winners-of-essay-writing-and-painting-competitions-were-awarded-prizes-on-tthe-occasion-of-national-revolution-and-solidarity-day-on-saturday-8dec0a4b007f1d194a71da1ed290ba4b1794056883.jpg

Winners of essay writing and painting competitions were awarded prizes on tthe occasion of National Revolution and Solidarity Day on Saturday.



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়ায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার(০৭ নভেম্বর) বেলা ১২ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষে(পায়রা) দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপি'র সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ কাইউম, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস হোসেন, মহিপুর থানার এস আই মো. জহিরুল ইসলাম প্রমূখ। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম সহ  উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম কর্মীরা। 

অনুষ্ঠান শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। - UNB