News update
  • ECNEC Approves 10 Projects Worth Tk 9,333 Crore     |     
  • Dhaka ranks 6th among world’s most polluted cities     |     
  • Journalism Plays Critical Role in Disaster Response: UN     |     
  • Iran Launches Fresh Ballistic Missile Attack On UAE     |     
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     

বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু জুলাই মাসে : শিক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-06-15, 10:08pm

img_20260615_215304-b4226ebe5f1cf8ab477a50501afa00311781539693.jpg




শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাসে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার। এ ছাড়া সারা দেশে মিড-ডে মিল চালু করা ও পাঠদানকে আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে কাজ করছে সরকার।

সোমববার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক -মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের (এক্সট্রা কারিকুলাম) দিকে গুরুত্ব দিতে হবে।

আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এই ডিসেম্বরে স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে হবে। এজন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রদান করা হয়েছে.

প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। এ সময় শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, অতি. মহাপরিচালক মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজন করে। প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্কুল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত পর্যায়ক্রমে এ প্রতিযোগিতায় প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে (এক শিক্ষার্থী একাধিক বিষয়ে অংশ নিয়েছে)। জাতীয় পর্যায়ে আসা ৪০০ জন শিক্ষার্থী অংশ নেবে। শিশুদের দক্ষ ও মানবিক করে গড়তে এ প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে।