
গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে বিসিবি।
বিবৃতিতে জানিয়েছে, কিংবদন্তি ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমুতে গভীর শোক প্রকাশ করছে ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছে।
শামীমা সাত্তার মিমু তার দীর্ঘ ও গৌরবময় অ্যাথলেটিক্স ক্যারিয়ারে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিভিন্ন ইভেন্টে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে হাই জাম্পে জাতীয় পর্যায়ের একচ্ছত্র চ্যাম্পিয়ন ছিলেন তিনি।
ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষক হিসেবে অবদান
খেলোয়াড়ি জীবন শেষে দেশের ক্রীড়া উন্নয়নে নিজেকে নিয়োজিত করেন তিনি।
কোচ হিসেবে: জাতীয় ক্রীড়া পরিষদে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে ভূমিকা রাখেন।
বিকেএসপি: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে সেখান থেকে অবসর নেন।