News update
  • Oceans, our best bet vs climate change, finally at heart of COP31     |     
  • Hasina’s passport request is political stunt: ICT Chief Prosecutor     |     
  • Bangladesh Will Not Issue Passport to Hasina: State Minister     |     
  • Hasina Seeks New Passport and NID to Return to Bangladesh     |     
  • Iran threatens to rain down hell if US escalates war     |     

কলাপাড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু 2026-11-09, 5:03pm

youth-found-hanging-by-the-neck-in-kalapara-c8c4373177d09c131da924b155b4a9431794222236.jpg

Youth found hanging by the neck in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় খাইরুল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার পরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত খাইরুল ওই গ্রামের মো. আলমগীর হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন।

নিহতের বাবা আলমগীর হাওলাদার জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক সেবনের কারণে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতো। এ ছাড়া স্ত্রীর সঙ্গেও তার এ নিয়ে মনোমালিন্য চলছিল। খাইরুলের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পারিবারিক কলহের কারণে তার স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছে।

তিনি আরও জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন এবং বিভিন্ন সময় তাঁদের গালিগালাজ করতেন। গতকাল শনিবার সন্ধ্যায় খাইরুল বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। 

আজ (রবিবার) পরিবারের সদস্যরা তার কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে খাইরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন। - গোফরান পলাশ