News update
  • Restoring trust in Allah, Caretaker Govt; good governance, employment, no-revenge BNP's key election pledges      |     
  • ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যে ৪ পদ্ধতিতে      |     
  • Sri Lanka urges Pakistan to reconsider India match     |     
  • Centre of World Cup storm Mustafizur lands PSL deal with Lahore     |     

মাহমুদউল্লাহ রিয়াদ এখনও ক্রিকেট খেলতে চান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-02-07, 6:49pm

rterterteuyurt-1948540011ab0bb26535142180ee269b1770468567.jpg

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত



বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, এখনও তিনি ক্রিকেট খেলার ইচ্ছা পোষণ করেন। ফিটনেস ও পারফরম্যান্স ঠিক থাকলে মাঠে থাকার আগ্রহ রয়েছে তার।

সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন তিনি। তবে চলমান অদম্য কাপে তাকে দেখা যায়নি। জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই মূলত এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

অদম্য কাপে সুযোগ না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই মাহমুদউল্লাহর। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি এখন আর কারেন্ট ক্রিকেটার নই, জাতীয় দলের বিবেচনায় থাকার মতোও নই। আমার খেলা আমি খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে দারুণ একটি জার্নি ছিল। এখন যারা জাতীয় দলে খেলছে বা খেলার যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে নিজের কাজ করছি, এতেই খুশি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাহমুদউল্লাহ আরও বলেন, আমি জানি না লাইফ কোনদিকে যাবে। এখন জীবন উপভোগ করছি। এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। সব কিছু নির্ভর করবে শরীর, ফিটনেস ও পারফরম্যান্সের ওপর। যদি মনে করি আমার আর ক্ষুধা বা তাড়না নেই, তখন আর খেলব না। যতদিন আছে, খেলে যাব।

বাংলাদেশ দলের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ার নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আল্লাহর রহমতে ১৮ বছর বাংলাদেশ দলে খেলার সৌভাগ্য হয়েছে। এখন বিপিএল, প্রিমিয়ার লিগ, আর যদি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ আসে সবই উপভোগ করছি। আলহামদুলিল্লাহ।