News update
  • Solar irrigation brings savings, extra income to Jhenaidah farmers     |     
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     

আয়ারল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-18, 12:51pm

resize-350x230x0x0-image-216287-1679119803-b400ca2a9b69af7ac9a7ec235fe6ec251679122265.jpg




বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ না হতেই আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ঘরের মাটিতে আজ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে মাঠের লড়াই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২ টায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ।

সবশেষ ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। তবে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি স্বাগতিকদের। ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠা বাংলাদেশ দল সাত বছর পর নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজ পরাজয় বরণ করে।

তবে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় জয় তুলে নিয়ে শেষ করেছিল টাইগাররা। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে তামিম ইকবালের দল।

কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো না করতে পারলেও টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। এবার আইরিশদের বিপক্ষে শিষ্যদের নিয়ে পুরোনো সেই ছন্দে ফেরার মিশন। ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জেতার ধারায় ফিরতে প্রথম ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে কি জয় দিয়ে শুরু করতে পারবে সাকিব-মুশফিকরা?

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টারলিং, হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, স্টিফেন ডোহানি ও লরকান টাকার। তথ্য সূত্র আরটিভি নিউজ।