News update
  • Winter setting in northern districts; cold-related illnesses rise     |     
  • Eisenkot Vows to Reverse Netanyahu's Policies     |     
  • World Leaders Begin COP31 Talks Amid Climate Concerns     |     
  • COP31: Bangladesh Calls for Grants to Ensure Climate Justice     |     
  • Bangladesh, Türkiye Leaders Hold Bilateral Talks     |     

সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-11-11, 11:13am

img_20261111_110909-95c26d260ee6452d14749e1d74d88c641794373986.jpg




কয়েকদিন আগেই সুপার নাইন্টির দল লন্ডন জায়ান্টস সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছিল। এবার একই টুনামেন্টের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে দলে যোগ দান করেছেন এলডোরেট টাইগার্স।

আগামী ডিসেম্বরের শুরুতে কেনিয়ার নাইরোবিতে বসবে টুর্নামেন্টটির এবারের আসর। সুপার নাইন্টির চতুর্থ আসর মাঠে গড়াবে ৩ ডিসেম্বর, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

১০ দিনের এই প্রতিযোগিতায় ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে, ম্যাচ হবে মোট ১৮টি। টুর্নামেন্টটির বিশেষত্ব হচ্ছে এখানে প্রতি ইনিংস ৯০ বলে। অর্থাৎ প্রতি দল খেলবে ১৫ ওভার করে। এবারের আসর দিয়ে প্রথমবারের মতো কেনিয়ায় যাচ্ছে প্রতিযোগিতাটি।

ক্রিকেট কেনিয়ার সঙ্গে তিন মৌসুমের চুক্তি অনুযায়ী চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আসরও নাইরোবিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪টি দেশের খেলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছে এবারের আসরের ড্রাফট পুল।

এতে রয়েছে বাংলাদেশ, ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কানাডা ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোজ, জ্যামাইকা, গায়ানা ও ত্রিনিদাদের খেলোয়াড়েরাও রয়েছেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে কেনিয়ার সাবেক ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

সাম্প্রতিক সময়ে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন সাকিব। সর্বশেষ নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি। সেখানে তিন ম্যাচে ২৬ রান করার পাশাপাশি নিয়েছেন চার উইকেট।

এরপর আবুধাবি টি-টেনের দল ইউনাইটেড টাইগার্সে যোগ দিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। মাহমুদউল্লাহ সর্বশেষ খেলেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অব লিজেন্ডস টুর্নামেন্টে।