News update
  • Trump says no longer sending Witkoff and Kushner to Pak for Iran talks     |     
  • Iran FM Leaves Pakistan Before US Delegation Arrives     |     
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     
  • Commercial flights resume at Tehran airport after two months     |     
  • 11 more children die of measles, similar symptoms in 24 hrs: DGHS     |     

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-06-21, 12:06pm

image-228499-1687295586-9b444fb82fe89a14aaca4851084a023a1687327575.jpg




বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।‌

মঙ্গলবার (২০ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

এর আগে শুক্রবার (১৬ জুন) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে অংশ নেয় ৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তিচ্ছুরা লিখিত ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নিয়েছেন। এবার পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭ শতাংশ।

ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সময় বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বেলাল। ভর্তির পরবর্তী প্রক্রিয়া বিশ্ববিদ্যায়ের ওয়েব সাইড ও নোটিশ বোর্ডে বিস্তারিত জানা যাবে।  তথ্য সূত্র আরটিভি নিউজ।