News update
  • Remittance Inflow Surges 45% to $3.17bn in January     |     
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-02-02, 12:17am

grterte-ca1b5676ad990d1e130a701c6a5e15481769969829.jpg




ফেব্রুয়ারিতে আবারও তাপমাত্রা কমার পাশাপাশি বজ্র ও শিলাবৃষ্টি হানা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফেব্রুয়ারির দীর্ঘমেয়াদি আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তবে এ মাসে বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

পূর্বাভাসে জানানো হয়, চলতি ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি এ মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

মাসের শেষের দিকে অন্তত ২ দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে।

তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অন্যদিকে চলতি ফেব্রুয়ারিতে দেশের প্রধান নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।