News update
  • Dhaka Cattle Prices Drop Sharply Before Eid-ul-Azha     |     
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     

শীতে কাঁপছে পঞ্চগড়, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2023-01-08, 11:09am

resize-350x230x0x0-image-206447-1673154046-b898c74c7248af2ebf58d948218a76c81673154579.jpg




দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে তীব্র শীত আর একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা শনিবার ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় প্রবল শীত অব্যহত রয়েছে। আরও এক-দুদিন এ তাপমাত্রা ও তীব্র শীত অব্যাহত থাকতে পারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।