News update
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     
  • Over 1.6 Million Pilgrims Gather at Sacred Arafat     |     

‘ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগের সঙ্গে পুলিশ নিবিড়ভাবে কাজ করছে’

গ্রীণওয়াচ ডেস্ক আদালত 2023-01-09, 8:16am

resize-350x230x0x0-image-206550-1673201573-1c544f9b921c90396beaf6f23fa7c9351673230579.jpg




প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুদৃঢ়করণের অংশ হিসেবে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতে বাংলাদেশ বিচার বিভাগ ও বাংলাদেশ পুলিশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

পুলিশ সপ্তাহ-২০২৩ এর ষষ্ঠ দিন অর্থাৎ শেষ দিনে রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন।

প্রধান বিচারপতি বলেন, ন্যায়পরাণতার ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশ পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, কয়েক বছর আগেও অবৈধ অস্ত্রধারী ও বিভিন্ন তথাকথিত বাহিনীর অত্যাচারে জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারত না। বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি বদলে দিয়েছে।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ও আইন ভঙ্গকারীদের দমনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও জীবন উৎসর্গকে এদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সভায় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার। তথ্য সূত্র আরটিভি নিউজ।