News update
  • NCP Demands Impeachment, Arrest of President     |     
  • PM Pledges to Modernise, Strengthen Border Force     |     
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     

কলাপাড়ায় ৬টি দুগ্ধ পোষ্য কুকুর ছানার মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

Wildlife 2026-02-26, 12:43am

a-she-dog-feeding-her-kittens-was-beaten-to-death-in-kalaapara-on-wednesday-647b93d7235a86ca6868ccdfcba507701772045015.jpg

A she dog feeding her kittens was beaten to death in Kalaapara on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ছয়টি দুগ্ধ পোষ্য কুকুর ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ছানাসহ ওই কুকুরটি সন্তানের মতো লালন পালন করতেন ওই গ্রামের নাসরিন নাহার নামের এক গৃহীনি।

A she dog beaten to death in Kalaapara being buried on Wednesday.

বুধবার সকালে নাসরিন নাহার সাংবাদিকদের  বলেন, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে তিনি কুকুরটিকে সন্তানের মতো লালন-পালন করেন। ভালোবেসে নাম রেখেছিলেন ‘টমি’। এক মাস আগে টমি ছয়টি ছানার জন্ম দেয়। দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অজুহাতে প্রতিবেশি নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করে মাটি চাপা দেন। এ বিষয়ে জানতে গেলে নাসরিনের মেয়ে ইলাকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো এখন দিকবিদিক ছুটোছুটি করছে।

এ বিষয়ে জানতে নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারুফ বিল্লাহ খান বলেন, একটি অবুঝ প্রানীকে পিটিয়ে মারা আইনত দন্ডনীয় অপরাধ। কুকুরটির মালিক আমাদের কাছে আসলে তাদের আইনগত সহায়তা করা হবে। - গোফরান পলাশ