News update
  • FY27 Budget Reflects Public Aspirations: Khosru     |     
  • 3 Red Cards Mar Mexico vs South Africa World Cup Opener     |     
  • Hwang In-beom inspires South Korea's 2-1 victory over Czech Republic     |     
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     

যমুনায় ধরা পড়ল ৩৮ কেজির বাঘাইড়

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2025-01-25, 2:57pm

eewrwetw-be04f785b24b746eb29bc8c547f6e77b1737795469.jpg




টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। পরে সেটি স্থানীয় বাজারে তোলা পর বিক্রি করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে তোলা হয়। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে সেটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী হালীম মাছটি ক্রয় করেন।

জানা গেছে, ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যায়। পরে জালে বিশাল আকৃতির বাঘাইড়টি আটকা পড়ে। পরে মাছটি ধরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসে। বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় জমে বাজারে। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী হালিম জানায়, বিশাল আকৃতির মাছটি নাড়াচাড়া করছে। উন্মুক্ত মাছটি ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু বলেন, ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। আরটিভি