News update
  • Iran warns of suspending US talks if Israeli attacks on Lebanon continue     |     
  • Girl missing after crocodile drags her into Bagerhat shrine pond     |     
  • President accepts Minister Dipen Dewan’s resignation     |     
  • Army chief returns home after performing Hajj     |     
  • BGB-BSF border conference in New Delhi on June 8-11     |     

কেউ যাতে অপকর্ম করে সরকারের ওপর দোষ চাপাতে না পারে: ডা. জাহিদ

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2026-02-22, 8:07am

52cf0db40ae01ae719c9e4b82001d727839f13840797dc33-ca747a5caabeef0c9ef570fe622b2daa1771726069.jpg




সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কেউ যাতে কোনো ধরনের দুষ্কর্ম করে সরকার বা আপনার নেতার ওপর দোষ চাপিয়ে না দিতে পারে। আপনাদেরকে সজাগ থাকতে হবে দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিপুল ভোটে নির্বাচিত করার জন্য হিলিবাসী ও দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী ডা. জাহিদ হোসেন এলাকার উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, 'হিলি স্থলবন্দরের আধুনিকায়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আমাদের প্রধান লক্ষ্য। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক প্রতিরোধ করা আমাদের সরকারের 'নাম্বার ওয়ান' প্রায়োরিটি বা সর্বোচ্চ অগ্রাধিকার।'

হিলি রেল স্টেশনের বিদ্যমান সমস্যা নিয়ে মন্ত্রী বলেন, 'বর্তমানে এই স্টেশনে মানুষ ওঠানামা করতে পারলেও মালামাল বা জিনিসপত্র লোড-আনলোড করার পর্যাপ্ত সুবিধা নেই। এটি ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ। আমি আশ্বস্ত করছি, খুব দ্রুতই এই সমস্যার ফয়সালা হবে এবং স্টেশনের আধুনিকায়ন নিশ্চিত করা হবে।'

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ব্যক্তি যেন সংগঠনের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে। ষড়যন্ত্রকারীরা সবসময় ওত পেতে থাকে সুযোগ নেওয়ার জন্য। তাই শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।