News update
  • Govt pursuing zero tolerance against human trafficking, organised crime: Salahuddin     |     
  • PM Seeks Japan’s Help to Build Technology, Innovation Hubs     |     
  • Bangladesh Plans Bonded Warehouse Reforms to Diversify Exports     |     
  • Dhaka ranks 4th among world's most polluted cities this morning     |     
  • Lula re-elected Brazilian president in runoff     |     

নিঃশ্বাস বন্ধ করে মাহির ‘পারফেক্ট শট’!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-10-13, 9:23pm

grewfsdf-69b7dfe3727d4693d642cccfbdc9e9361760369000.jpg




ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি কাজের ব্যস্ততার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিয়মিতই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তেমনই একটি রোমাঞ্চকর ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সুইমিংপুলের নিচে নেওয়া ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মাহি।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লিখেছেন, একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো? তার এই ক্যাপশন থেকে ধারণা করা যাচ্ছে, কাঙ্ক্ষিত দৃশ্য পেতে মাহিকে বেশ কসরত করতে হয়েছে।

নেটিজেনদের ধারণা, মাহি হয়তো কোনো ফটো শুট বা নাটকের শুটিংয়ের সময় এই ভিডিওটি করেছেন। বরাবরের মতো এবারও মাহির ভিডিওটি দ্রুতই সোশ্যালে ছড়িয়ে পড়েছে এবং মন্তব্যের ঘরে জমা হয়েছে ভক্তদের নানা প্রতিক্রিয়া।

ভিডিওটির কমেন্ট বক্সে একজন নেটিজেন মজা করে লিখেছেন, ‘আহারে, কত কষ্ট করো তুমি।’ আরেকজন লিখেছেন, ‘পারফেক্ট সব কিছুই অনেক কষ্টের।’ অনেকেই তার এই প্রচেষ্টার প্রশংসা করেছেন।আরটিভি