News update
  • Govt moves to amend Const; opposition wants reform     |     
  • Govt Proposes 17-Member Panel for Constitution Reform     |     
  • Energy Security Lies in in Solar Power     |     
  • Breaking The Iron Grips of Oligarchy in Bangladesh     |     
  • PM Unveils 12-Point Plan for Clean, Green Dhaka     |     

মৃত্যু নিয়ে গুজব: বর্ষাকে সাবধান করলেন পরীমণি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-07, 8:47pm

4453535-ecc3f549b8a97321defbb42e90c154b51746629239.jpg




সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীকে নিয়ে মৃত্যুর গুজব উঠেছে। বুধবার (৭ মে) দুপুর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই গুজব।

এদিন বর্ষার ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, তিনি মারা গেছেন। এরপরই অপর এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হক।

মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই খবর। সামাজিক যোগাযোগমাধ্যম বর্ষার মৃত্যুর খবরে সয়লাব হয়ে ওঠে।

এর কিছুক্ষণ পরই আরেকটি পোস্ট করেন বারিশা। যেখানে পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বর্ষা চৌধুরী মারা যাননি। বারিশা আরও দাবি করেন, বর্ষা চৌধুরীর ফেসবুক পেজ থেকে কে মৃত্যুর খবর পোস্ট করেছেন, সেটাও তিনি জানেন না। 

এই গুজব ছড়িয়ে পড়ার পর চিত্রনায়িকা পরীমণি এক ফেসবুক স্ট্যাটাসে আলোচিত এই নারীকে সাবধান করেছেন। 

তিনি লিখেছেন, রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন। মৃত‍্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী। যেদিন সত‍্যি আপনি চলে যাবেন সেদিন আপনার জন‍্য শোক প্রকাশের জায়গাটা রাখেন অন্তত। জীবন সুন্দর হোক

প্রসঙ্গত, বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী। দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট ও ভিডিও পোস্ট করে আসছিলেন বর্ষা। কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে তিনি আবার বিয়ে করেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়াকে। স সংসারও টেকেনি। এরপর বিয়ে নিয়ে আবারও আলোচনায় আসেন বর্ষা।আরটিভি