News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

ক্লান্তি উড়িয়ে মিস ইউনিভার্সে ব্যস্ত সামিরা খান মাহি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-11-17, 8:07am

new_project_1-076e35314478aef3864517541814f04f1794881235.jpg




মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন জনপ্রিয় মডেল ও ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। বিশ্বমঞ্চের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিনের কাজের ব্যস্ততা এবং নিজের অনুভূতির কথা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। সম্প্রতি নিজের অফিশিয়াল সামাজিক হ্যান্ডেলে দেওয়া একটি স্ট্যাটাসে বিশ্বমঞ্চের রুটিন ও ক্লান্তি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

নিজের স্ট্যাটাসে সামিরা খান মাহি লিখেছেন, “গত রাতের মানসিক ধকল বা চিন্তার কারণে কিছুটা ক্লান্ত, ঠিকমতো ঘুমও হয়নি তবে মিস ইউনিভার্স মহড়া তো চালিয়ে যেতেই হবে! কম ঘুম আর প্রচুর উত্তেজনার মাঝেই দিন কাটছে।”

মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্বে টিকে থাকতে এবং নিজেদের সেরাটা দিতে প্রতিযোগীদের প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার মঞ্চে মহড়া, ফটোশুট, ইন্টারভিউ এবং বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার জন্য প্রতিযোগীদের সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করতে হয়। এর মাঝেই কম ঘুম ও ধকল সামলে নিজের প্রস্তুতি ও আত্মবিশ্বাস ধরে রেখে এগিয়ে চলেছেন মাহি। এর আগে প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনে কখনো ঝলমলে নীল গাউনে, আবার কখনো নান্দনিক পোশাকে নিজের উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন তিনি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন তিনি।

মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া অঙ্গনে পা রাখা সামিরা খান মাহি পরবর্তীতে ছোট পর্দার অভিনয়ে জনপ্রিয়তা অর্জন করেন। ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত অভিনয় শুরু করার পর ‘গার্লস স্কোয়াড’সহ অসংখ্য দর্শকপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য প্রতিযোগিতায় নিজের মুন্সিয়ানা দেখিয়ে সম্প্রতি তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’এর মুকুট অর্জন করেন এবং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেন।