News update
  • Navy Rescues 12 Fishermen with a fishing trawler in the Bay      |     
  • Speaker Calls Sheikh Hasina ‘World’s Best Actress’      |     
  • 60,000 villagers stranded in Daulatpur as Padma rises 3cm in 24 hours     |     
  • Assertive Diplomacy Urged as Mecca Pact Ignites Strategic Security Issues     |     
  • World Experiences Hottest August on Record     |     

গান নিয়ে ফিরেই হানিয়ার চমক

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-09-13, 7:19am

gjuh-e2dd81c87b76900139f097c2152c844e1789262365.jpg




বিনোদন অঙ্গনে এক দশকের পথচলা পূর্ণ করেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। বিশেষ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এবার অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে হাজির হলেন তিনি। পাঞ্জাবি হিপ-হপ ঘরানার মৌলিক গান ‘পাবলো’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতের জগতে পা রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

তবে হানিয়ার প্রথম গান শুধু সংগীতচর্চার জন্য নয়, এতে রয়েছে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার ছাপও। গানের কথা ও সুর নিজেই করেছেন হানিয়া। এমনকি মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বও সামলেছেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে হওয়া ট্রল, ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা এবং তাঁকে ‘মেকি’ বলে কটাক্ষ করা সমালোচকদের উদ্দেশে গানটির কথায় জবাব দিয়েছেন হানিয়া। ফলে ‘পাবলো’কে নিজের অবস্থান স্পষ্ট করার একটি মাধ্যম হিসেবেও দেখছেন তাঁর ভক্তরা।

তবে গানের সবচেয়ে বড় চমক রাখা হয়েছে একেবারে শেষ অংশে। ‘পাবলো’র সমাপ্তিতে শোনা যায় ভারতীয় রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্তের একটি ভয়েস নোট। সেখানে হানিয়াকে সমালোচনায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাওয়ার পরামর্শ দেন রাখি। সাহসী বাঘিনীর মতো এগিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি। হানিয়ার গানে রাখির এমন উপস্থিতি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ইউটিউব ও স্পটিফাইয়ে গানটি প্রকাশের পর হানিয়ার নতুন এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন তাঁর সহকর্মী ও ভক্তরা। অভিনয়ের পাশাপাশি এবার সংগীতেও নিজের পরিচয় তৈরি করতে চান এই তারকা।

২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় হানিয়ার। এরপর ‘তিতলি’, ‘ফির অহি মোহাব্বত’, ‘আনা’, ‘মেরে দোস্ত মেরে ইয়ার’, ‘মেরে হামসাফার’ ও ‘কাভি ম্যায় কাভি তুম’সহ একাধিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

সিনেমাতেও আলোচিত হয়েছেন হানিয়া। ‘না মালুম আফরাদ ২’ ও ‘পারওয়াজ হ্যায় জুনুন’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। গত বছর ভারতীয় সিনেমাতেও অভিষেক হয় তাঁর। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি সিনেমা ‘সর্দারজি ৩’-এ অভিনয় করেছেন হানিয়া।