News update
  • Chinese Scientists Warn Wars Could Spread Into Space     |     
  • 11-Party Alliance Begins Dhaka-Chattogram Long March     |     
  • Dhaka's air quality turns ‘moderate’     |     
  • Musk launches steering-wheel-free taxi service     |     
  • Hindu community celebrate Janmashtami     |     

গ্রেফতারের গুজব উড়িয়ে দিলেন আসিফ আকবর, বললেন-‘আমি ভালো আছি’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-06-07, 9:04am

3d0955051c1e55d2febab6edf53b4499c82f50e81e0de4d8-1-4a64b7ef3984532cf6711e7182c663e81780801472.jpg




সংবাদমাধ্যমে প্রকাশিত গ্রেফতারের খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

শনিবার (৬ জুন) রাতে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় গায়ক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাকে ঘিরে ছড়ানো খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

নিজের প্রতিক্রিয়ায় আসিফ বলেন, ‘আমি ভালো আছি, এই গুজবটা ছড়াইছে।’ তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে অনুরোধও করেন আসিফ।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ আকবরের গ্রেফতারের দাবি করে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। তবে গায়কের বক্তব্যে পরিষ্কার হয়েছে, এসব তথ্যের কোনো সত্যতা নেই।

কপিরাইট ও ডিজিটাল কনটেন্ট সংক্রান্ত মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফ আকবরকে শুক্রবার (৫ জুন) রাতে এফডিসি থেকে আটক করে বলে একটি খবর শনিবার ছড়িয়ে পড়ে। সে খবরে বলা হয়, গীতিকার শফিক তুহিনের মামলায় গ্রেফতার করা হয় আসিফকে।

এর পরিপ্রেক্ষিতে শিল্পীর সঙ্গে যোগাযোগ করলে, জবাবে আসিফ খবরটি স্রেফ গুজব বলে উড়িয়ে দেন।