News update
  • Chinese Scientists Warn Wars Could Spread Into Space     |     
  • 11-Party Alliance Begins Dhaka-Chattogram Long March     |     
  • Dhaka's air quality turns ‘moderate’     |     
  • Musk launches steering-wheel-free taxi service     |     
  • Hindu community celebrate Janmashtami     |     

মিশরের বিপক্ষে ব্রাজিলের কষ্টার্জিত জয়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-07, 8:59am

39b1dfd9e76a9f7f0956b5e11c51e19a43e39afdde9942dc-1e0b73a176b2c16d223905c5910cb5fe1780801142.jpg




বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে মিশরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল।

হান্টিংটন ব্যাংক ফিল্ডে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতেছে আনচেলত্তির দল।

ম্যাচের শুরুর ১১ মিনিটের মধ্যেই দুই গোল আসে। মোহনাদ লাশিনের রক্ষণভাগের এক ভুলের সুযোগ নিয়ে ম্যাচের মাত্র ৭ মিনিটে ব্রুনো গিমারায়েস গোল করে প্রথমে ব্রাজিলকে এগিয়ে নেন।

তবে মারকুইনহোসের একটি ব্যাক-পাস ভুলের সুযোগ কাজে লাগিয়ে মোস্তফা জিকো মাত্র ৪ মিনিটের মধ্যে মিশরকে সমতায় ফেরান।

বিরতির ঠিক পরপরই আবারও ব্যবধান বাড়ায় কার্লো আনচেলত্তির দল। ৫২ মিনিটে রাফিনহার একটি নিখুঁত পুল-ব্যাক থেকে চমৎকার এক শটে গোল করেন বদলি হিসেবে নামা তরুণ সেনসেশন এন্দ্রিক। পরে আর কোনো দলই গোলের দেখা পায়নি।

বিশ্বকাপের আগে দুই ম্যাচে দুই জয় ও ৮ গোলে নিজেদের প্রস্তুতি সারল ব্রাজিল।

১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন।