News update
  • Philip Sangma arrested for aiding Hadi murder suspects escape     |     
  • Govt Issues Notice on Visa Extension for Expatriates     |     
  • Khamenei Warns US, Israel in First Speech as Leader     |     
  • Protests, Walkout Mark President’s Address in Parliament     |     
  • UNSC fails to adopt resolution for halting Middle East crisis     |     

হরমুজ প্রণালি: ইরানের ১৬টি ‘মাইন বসানো’ নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-03-11, 7:23am

b77de3ab1a422463cb5cec277efc907c1344f0007c367978-ba720ed457b598b8419fd8d840099db71773192191.jpg




পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন বসানো নৌযান ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক বিবৃতিতে এ খবর দিয়েছে বলে সিএনএনের প্রতিবেদেনে বলা হয়।

ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। তাদের ভাষ্য মতে, ওই ভিডিওটিতে ইরানি নৌযানগুলোকে উড়িয়ে দেয়ার দৃশ্য রয়েছে।

এর আগে ইরানের ১০টি ‘মাইন স্থাপনকারী’ নৌযান ধ্বংসের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে মাইন বসালে ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে-এমন হুঁশিয়ারি দেয়ার অল্প কিছু সময় পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের ১০টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, ‘আমরা ১০টি মাইন স্থাপনকারী নৌযান ও জাহাজকে আঘাত করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। সামনে আরও এমন পদক্ষেপ নেয়া হবে।’

এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরান হরমুজ প্রণালিতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে। সিবিএস নিউজ জানায়, ইরান ছোট নৌযান ব্যবহার করছে, যেগুলো প্রতি যানে ২–৩টি মাইন বহন করতে সক্ষম।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। সম্প্রতি ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ঘিরে ইরানের সেনাবাহিনী সতর্ক করেছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটাকে লক্ষ্যবস্তু করা হবে।