News update
  • PM Urges Faster Global Action as Sea Level Threatens 10m     |     
  • PM to address UNGA in Bangla today     |     
  • UNGA President Warns Against Fading Attention to Rohingya     |     
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     

পরিবেশ সুরক্ষায় এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-02-12, 8:23am

555-15de21c670ae7c3f6f3f1f37029303c91739326994.jpg




‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষাবিষয়ক বিশেষ সেল’ গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এ সেলের অনুমোদন দেন।

১০ সদস্যবিশিষ্ট এ সেলের সম্পাদক করা হয়েছে শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিনকে। সদস্য হিসেবে আছেন–কুররাতুল আইন কানিজ, মো. জহির রায়হান, মো. রিফাত হোসেন বাঁধন, ওমর ফারুক শ্রাবণ, জিমরান মো. সায়েক, আবু হুরায়রা সিয়াম, সাজ্জাদ হোসেন শাওন, আরফি আজরিন ও মেহেদী হাসান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই বিশেষ সেল গঠিত হয়েছে। এনটিভি।