News update
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

রাঙ্গামাটিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-09-22, 4:05pm




রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের  শহীদ এম আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গনে  আজ সকাল ১০টায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় বক্তব্য রাখেন  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সার্কেল চীফ ব্যরিস্টার রাজা দেবাশীষ রায়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সেলিনা আকতার, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম, জোন কমান্ডার লেঃ বিএম আশিকুর রহমান,  রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী,  সদর উপজেলা  নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে বক্তব্য রাখেন  ফাদার মাইকেল রয়, শুভদর্শী মহাথেরো,পূলক চক্রবর্তী, মাওলানা মোঃ আবুল হাশেম প্রমূখ। তথ্য সূত্র বাসস।