News update
  • Dhaka Cattle Prices Drop Sharply Before Eid-ul-Azha     |     
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     

নড়াইলে ১৪ দিনব্যাপী সুলতান মেলা শুরু

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2023-01-08, 11:03am

resize-350x230x0x0-image-206429-1673145724-a4559ceb2f6f213c30990c178bfba5531673154238.jpg




নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবদুর রশিদ। পরে তিনি ফিতা কেটে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডু প্রমুখ।

শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। লোকজ সংস্কৃতির এ আয়োজনে থাকছে চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে সুলতান স্বর্ণপদক প্রদান এবং সুলতানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা। মেলায় গ্রামীণ কুটির শিল্পসহ বিভিন্ন পণ্যের ৯০টি স্টল বসছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই আয়োজন চলবে । তথ্য সূত্র আরটিভি নিউজ।