
চীনে, দেশটির “শূন্য-করোনা নীতি”র সমাপ্তি টেনে আজ রবিবার একটি নতুন প্রোটোকল বা নিয়মাবলী কার্যকর হচ্ছে।
এর মাধ্যমে “সংক্রমণ প্রতিরোধ” থেকে “টিকা প্রদান ও চিকিৎসা”র দিকে মনোযোগ সরিয়ে নেয়া হচ্ছে।
চীন সরকারের ঘোষিত পদক্ষেপগুলোর আওতায়, পুরো এলাকা জুড়ে আর লকডাউন আরোপ করা হবে না।
করোনা পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসা লোকজনকে, বিচ্ছিন্ন থাকতে বাধ্য করা হবে না এবং কর্তৃপক্ষগুলো সংক্রমিতদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা লোকজনদেরও সনাক্ত করবে না।
আবার, বিদেশ থেকে আগত পর্যটকদের কোয়ারেন্টাইনের শর্তাদি প্রত্যাহারের পাশাপাশি প্রবেশের পর বাধ্যতামূলক পিসিআর পরীক্ষার প্রয়োজন হবে না। তবে এখনও পর্যটকদের জন্য, যাত্রা আরম্ভের আগের ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে করানো পিসিআর পরীক্ষার নেতিবাচক ফলাফলের প্রমাণ প্রদর্শন করতে হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সংক্রমণের প্রবণতার উপর ভিত্তি করে বিদেশগামী চীনা নাগরিকদের বহির্গমন পর্যায়ক্রমে পুনরায় শুরু করা হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, চীন সরকার বর্তমানে দলবদ্ধভাবে বিদেশ সফর বা পর্যটনের প্যাকেজ বিক্রি করতে অভ্যন্তরীন পর্যটন কোম্পানিগুলোকে অনুমোদন দিচ্ছে না। এতে, কবে নাগাদ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, সেবিষয়ে সুনির্দিষ্টভাবে কিছুই উল্লেখ করা হয়নি। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।