News update
  • BGMEA, OCAIB move to attract Chinese investment in RMG sector     |     
  • BSTI finds dangerously high mercury levels in 8 skin creams     |     
  • JCD, Shibir Clashes Spread Across Dhaka Campuses     |     
  • PM Calls for Integrated Urban Planning on Water Management     |     
  • Bangladesh Offers Japan Gateway to $3bn Regional Market     |     

নতুন সংগঠন নিয়ে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-17, 12:53pm

565464363-853a337e6b93d964315a4f7d47e914c91739775199.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া জানানো হবে এতে।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আরটিভি


Copied from: https://rtvonline.com/