News update
  • Minister Mahbub visits July Uprising injured on treatment in Thailand     |     
  • Iran FM Araghchi heads to Islamabad for US talks resumption     |     
  • Coast Guard seizes illegal fuel, adulterated edible oil in Bhola     |     
  • Barapukuria power plant resumes generation after 2-day shutdown     |     
  • Iran FM to Visit Pakistan, Oman and Russia     |     

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভা বৃহস্পতিবার

রাজনীতি 2023-06-22, 8:44am

image-228653-1687371963-119bf4975570419fd8460f4ff39243f61687401842.jpg




আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।  তথ্য সূত্র আরটিভি নিউজ।